• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

Reporter Name / ২৫৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার মইষাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন মানারাকান্দা হিলফুল ফুজুল যুব সংঘ।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখপুর কে ইউ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুল হক (বিএসসি, বি.এড)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক তুষারুজ্জামান, দপ্তর সম্পাদক তানজির তুহিন, চন্দনবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মজিবুর রহমান বজু, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ও আবাবিল যুব সংঘের সভাপতি মো. আল মমিন হোসাইন সজিবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও বাসযোগ্য করে তোলে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। :::


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category