• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মনোহরদীতে মৎস্য চাষীদের উওম মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৫১৪ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
মনোহরদীতে মৎস্য চাষীদের উওম মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান

মোঃ হিমেল মিয়া।

উপজেলা প্রতিনিধি দৈনিক দেশ প্রতিদিন।

 

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়নে বীর আহম্মদ পুর গ্রামের মধ্যে মৎস্য চাষীদের উওম মৎস্য চাষ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মৎস্য চাষীদের উওম মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মনোহরদী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ জিয়া উদ্দিন।

তিনি কিভাবে মৎস্য চাষ করলে অনেক লাভবান হওয়া এইসব বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। কিভাবে মৎস্য চাষ করলে মাছের রোগজীবাণু থেকে মুক্ত থাকতে পারে এই সব বিষয়ে সবাইকে অবগত করেন। মৎস্য সৎকান্ত সকল সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে এই সেমিনারে। পুকুর কিভাবে প্রস্তুত করতে হবে, কোথায় থাকে মাছের পোনা সংগ্রহ করতে হবে, পুকুরে কি পরিমান খাবার দিতে হবে, পুকুরে কোন কোন খাবার দেওয়া যাবে না পুকুরে কেন গ্যাস হয় আর যদি গ্যাস হয় তাহলে তাৎক্ষণিকভাবে কি করতে হবে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।

কোন পদ্ধতিতে মাছ বাজারজাতকরণ করতে হবে, কিভাবে মাছের পোনা উৎপাদন করতে হবে এইসব বিষয়ে ও বিভিন্ন আলোচনা করেন তিনি বলেন মৎস্য চাষ করে অনেক বেকার যুবকের কর্মসংস্থান করা সম্ভব। দেশের অর্থনীতিতে মৎস্য চাষ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তাই সবাইকে সঠিক পদ্ধতিতে মৎস্য চাষ করার জন্য আজকের এই প্রশিক্ষণ এর আয়োজন করা হয়েছে।এই সময় তিনি বলেন বিদেশে মাছ রপ্তানি করে দেশে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে মাছ এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মৎস্য চাষ।তাই দেশের মৎস্য চাষীদের মৎস্য চাষ সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

তিনি বলেন মাছ চাষের প্রথম গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক পুকুর নির্বাচন ও সুস্থ সবল ও রোগজীবাণু মুক্ত মাছের পোনা সংগ্রহ করা। অনেক সময় দেখা যায় মাছের পোনা বিভিন্ন রোগে আক্রান্ত থাকে।যার ফলে একজন মৎস্য চাষী অনেক ক্ষতিগ্রস্ত হয় । আবার অনেক সময় দেখা যায় পুকুরে মধ্যে গরুর গোবর, বয়লার মুরগির বিষ্ঠা পুকুরে মাছের খাবার হিসাবে ব্যবহার করা হয়।এতে করে মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং বিদেশে মাছ রপ্তানিতে বিভিন্ন বাধার সৃষ্টি করে ।

তাই মাছ চাষ করতে হবে সম্পূর্ণ উওম পদ্ধতিতে।এতে করে প্রতিটি মৎস্য চাষীরা অনেক লাভবান হবে এবং বিদেশে ও মাছ রপ্তানি করতে পারবে।এই মৎস্য চাষীদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন উমর ফারুক, জনাব মোঃ ফজলুল হক সরকার, জনাব মোঃ রাসেল আহমেদ,একজন সফল মৎস্য চাষী জনাব এডভোকেট সুমন প্রধান, জনাব মোঃ হযরত আলী খোকা জনাব সফিকুল ইসলাম, জনাব শামীম আহসান টিটব,জনাব মোঃ মুকুল হোসেন, জনাব মোঃ সিয়াম আহমেদ, জনাব মোঃ আশরাফুল আলম, জনাব মোঃ হিমেল মিয়া,জনাব মোঃ দুলাল মিয়া, জনাব মোঃ শিহাব হোসেন, জনাব মোঃ জাহিদুল ইসলাম আয়াত, জনাব মোঃ কামরুল ইসলাম রতন,জনাব মোঃ শামীম মিয়া, বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য মৎস্য চাষী ভাই ও বোনেরা।এই মৎস্য চাষীদের প্রশিক্ষণের জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোঃ রাকিবুল ইসলাম রাকিব।যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনে সহযোগিতায় ছিলেন পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বাস্তবায়নের ছিলেন সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)

আর্থিক সহযোগিতায় ছিলেন IFAD , এমব্যাসি অফ ডেনমার্ক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জনাব মোঃ আল আমিন কর্মকর্তা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category