• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

Reporter Name / ৩৮৫ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড
মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৮ মার্চ ২০২৬) পরিচালিত অভিযানে মোঃ কাজল (৬০) ও বোরহান (৪৫) নামে দুই ব্যক্তিকে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করতে দেখে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাদের উভয়ের বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের কাজে ব্যবহৃত একটি কলকি, একটি গ্যাস লাইটার, একটি কাটলি এবং কিছু গাঁজা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন ও তার টিম।
প্রশাসন জানায়, মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category