• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মনোহরদীতে ভিজিডি প্রকল্পের ১৫৭ বস্তা চাল উদ্ধার, জড়িত ৩ ব্যবসায়ী।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৬৮৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মো হিমেল মিয়া
মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে তিন ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিডি প্রকল্পের ১৫৭ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। গতকাল (২৬ মে, সোমবার) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় গ্রাম পুলিশের নজরে আসে কিছু চাল বিক্রির ঘটনা। এতে সন্দেহ হলে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহানকে অবহিত করেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়াকে ঘটনাস্থলে পাঠান এবং নিজেও সেখানে উপস্থিত হন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী মিয়ার উদ্দিনের গুদাম থেকে ৭০ বস্তা, সাখাওয়াত হোসেনের গুদাম থেকে ৩৯ বস্তা এবং জাকারিয়ার গুদাম থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চালের মধ্যে ৫০ কেজির ১০৪ বস্তা এবং ৩০ কেজির ৫৩ বস্তা ছিল। মোট পরিমাণ দাঁড়ায় ৬,৭৯০ কেজি।

ইউএনও বলেন, “সরকারি গুদামের ভিজিডি চাল কেউ ক্রয়-বিক্রয় করতে পারে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category