• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

মনোহরদীতে বস্তাবন্দি অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নরসিংদির মনোহরদীতে বস্তাবন্দি অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার

মো হিমেল মিয়া।
উপজেলা প্রতিনিধি মনোহরদী।

নরসিংদীর মনোহরদীতে বস্তাবন্দী অবস্থায় শাহিন আলম (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(২১ জানুয়ারি) সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের সীমান্তবর্তী চর নারান্দী-সনমানিয়া ব্রীজের নিচে থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন উপজেলার শুকুন্দী ইউনিয়নের চর নারান্দী-সনমানিয়া ব্রীজের নিচে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা লাশের মত দেখতে পায়। এসময় স্থানীয় লোকজন মনোহরদী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দী লাশ উদ্ধার করে।

উদ্ধারকৃত শাহিন আলম ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ডনডনিয়া গ্রামের নজরুল ইসলাম এর ছেলে ।

মনোহরদী থানার পুলিশ উপ-পরিদর্শক এস আই মেহেদী হাসান জানান,স্থানীয় লোকজন এবং জরুরী সেবা ৯৯৯ নম্বরের কলের মাধ্যমে আমরা খবর পাই। এর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হই।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আব্দুল জব্বার জানান, তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts