• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অতিদ্রুত এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার – IPCSBDPress পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার।

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার।

শান্ত বণিক:
নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিট থেকে ২২ সেপ্টেম্বর ভোর ৫টা পর্যন্ত মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় এসআই (নিঃ) মোঃ শহিদুর রহমান, এসআই (নিঃ) মোঃ আবেদ আলী, এসআই (নিঃ) মোঃ আল ইসলাম, এএসআই মোঃ হারেছ মিয়া এবং এএসআই মোঃ শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাঠে থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিল। তাদের মধ্যে নুর জাহান বেগম, স্বামী রফিজ উদ্দিন, সাং- সুদেরবাড়ী খোটমোড়া, ডোয়াইগাঁও, সিআর মামলা নং-৬৮৯/২২ ইং এর সাজাপ্রাপ্ত আসামী। তিনি ওই মামলায় দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। অপরদিকে, সালমা, পিতা নুরুল ইসলাম নুরু, সাং- হেতেমদী, চন্দনবাড়ী সিআর মামলা নং-৯০০/২৪ ইং এর ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার হন। একই মামলার অপর আসামী সালাম (৪০), পিতা মৃত হেকিম মৃধা, সাং- হেতেমদী, চন্দনবাড়ী থেকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts