• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মনোহরদীতে দুইজন হাফেজাকে স্বর্ণপদক প্রদান।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৮৩৭ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Oplus_131072

 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে দুইজন নারী হাফেজাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। ( ৯ই জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২.০০ টায় মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ মহিলা হিফজ মাদ্রাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। তারা মাদ্রাসার হেফজ বিভাগ থেকে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছেন। স্বর্ণপদক পাওয়া ছাত্রীরা হলেন- হাফেজা সাবিকুন্নাহার, হাফেজা তানজিনা মীম,
এ সময় সবাইকে আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন, সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবীন হাফেজা ছাত্রীদের সবক দেওয়া হয়।

অত্র অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হাফেজ মাও. মাহমুদ হাসান,অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাংবাদিক আসাদুজ্জামান নূর, তিনি বলেন, পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিন্তু তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করছে এমন কোন নজির নেই। ইসলাম একটি একেশ্বরবাদী এবং আব্রাহামিক ধর্ম; যা আল্লাহর বাণী পবিত্র কোরআনের হাফেজ পৃথিবীতে লক্ষ লক্ষ আছে। উক্ত অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন,, মাও. মুফতি আশরাফ আলী যুক্তিশাহী, মাদ্রাসার পরিচালনায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অত্র অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, কোরআন মাজিদের হাফেজদের এ ধরনের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ প্রশংসনীয় কাজ করেছেন। এতে অন্যরা কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category