• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

মনোহরদীতে চালাকচর বাজারের ব্যবসায়ির মরদেহ উদ্ধার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৬৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

মনোহরদী-প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র লা*শ উদ্ধার করা হয়েছে।

রবিবার(১৬ ফেব্রুয়ারী)উপজেলা খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া(৩৬)চালাকচর বাজারের রাসেল টেলিকমের মালিক ও উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামের মো.মাইনউদ্দীন এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামের মোল্লা বাড়ীর মফিজ মুহুরির বাড়ীর পাশ্বে একশিশু বিবস্ত্র অবস্থায় একটি লা*শ দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়।

পরে স্থানীয়রা এসে রাসেলের লা*শ দেখতে পেয়ে মনোহরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লা*শের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পরকীয়া প্রেমের সুত্র ধরে গতকাল রাতেই এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। লা*শ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts