• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সজিব মিয়ার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৮৯ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

  • নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া কলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, হাতিরদিয়া কলা বাজারে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ কাজ করছিলেন রসুলপুর গ্রামের মতিউর রহমানের ছেলে জজ মিয়া নামে এক ব্যক্তি। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে সেখানে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কর্ণপাত না করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় পুনরায় লিখিতভাবে তাকে নিষেধ করা হয়। তারপরও তিনি নিষেধাজ্ঞা অমান্য করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘর ভেঙে গুড়িয়ে দিয়ে জায়গাটি উন্মুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া বলেন, স্থাপনাটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল। অবৈধ দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে বিধি অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন নরসিংদী জজ আদালতের সরকারি প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, মনোহরদী থানা পুলিশসহ স্থানীয় নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category