• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে আম পারা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত।

Reporter Name / ৭৬১ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Oplus_0

মনোহরদীতে আম পারা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।

 

নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম(৩২) নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম উপজেলা চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিন মেয়ে সন্তানের পিতা আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিহত আবুল কালামের পিতা আব্দুল আওয়ালের সাথে প্রতিবেশি শহীদ উল্লাহ’র জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন নিয়ে দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলায় আউয়াল (৬৫),
আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০) মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবা(২৮) সহ পাঁচ জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আহতদের মাঝে হাফেজ আবুল কালাম গতকাল দিবাগত রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিরণ করেন।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই পুলিশ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শহিদুল্লাহকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category