• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান

Reporter Name / ১৮২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

[ad_1]

ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি সতর্ক করে বলেন, সংঘাত দ্রুত বন্ধ না হলে তা পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে।

তুরস্কের রাজধানী আঙ্কারা-তে নিজের দলের পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে এরদোয়ান বলেন, আলোচনার সুযোগ দিলে কূটনৈতিক সমাধান এখনো ‘পুরোপুরি সম্ভব’।

তিনি জানান, তুরস্ক ধৈর্যের সঙ্গে আবারও আলোচনা টেবিলে ফেরার এবং কূটনীতি সমাধান পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় দেশটি সতর্কভাবে কথা বলছে এবং চারপাশের সংঘাত থেকে নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এরদোয়ান বলেন, অঞ্চলজুড়ে সংকটের সময় তুরস্ক কখনোই নিরপেক্ষ দর্শক হয়ে থাকে না এবং প্রয়োজনে বন্ধু ও ভাইদের পাশ থেকে সরে যায় না।

তিনি আরও বলেন, বিশেষ করে সাম্প্রদায়িক সংঘাতসহ অঞ্চলে যে ‘রক্তাক্ত পরিকল্পনা’ তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে আঙ্কারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তুরস্ক কখনোই ধর্মীয় সম্প্রদায় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে অঞ্চলের মানুষকে বিভক্ত করেনি এবং ভবিষ্যতেও করবে না।

এরদোয়ান বলেন, “জাতি, সম্প্রদায়, ধর্ম, ভাষা বা উৎসের ভিত্তিতে বিভাজন আমরা প্রত্যাখ্যান করি। ‘সুন্নি ইসলাম’ বা ‘শিয়া ইসলাম’ নামে আলাদা কোনো ধর্ম নেই—আমাদের ধর্ম একটাই, আর তা হলো ইসলাম।”

সূত্র: আনাদোলু এজেন্সি

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category