• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেওয়াল ধসে শিশুর মৃত্যু

Reporter Name / ১৪৭ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে চাপা পড়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় ফাতেমা নামে নিহত ওই শিশুর মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে আরেক নারী আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে ধসে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ফাতেমাকে কোলে নিয়ে তার মা পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল নামক এলাকায় এলে ভূমিকম্প শুরু হয়। এসময় রাস্তার পাশের ইটের দেওয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে শিশু ফাতেমা নিহত হয়।

পরে এলাকাবাসী দেওয়ালের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে আরো দুজন আহত হন। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে দুজন গুরুতর আহত হয়েছেন। তারা চিকিৎসাধী।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category