• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পথচারীকে মারধর করে ভাইরাল কে এই মডেল মনিকা জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে: নাহিদ ইসলাম মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভিভিআইপি তালিকায় খালেদা জিয়া, প্রজ্ঞাপন জারি – IPCSBDPress

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন


আপডেটঃ ১১:১৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়, যা সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে জানানো হয় যে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সিদ্ধান্তের ফলে তার নিরাপত্তায় বাড়তি সুরক্ষা ও বিশেষ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সরকারি সূত্র বলছে, তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণাটি কার্যকর হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সংস্থাগুলো বাড়তি নজরদারি শুরু করেছে।

এদিকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগতে থাকা খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার ও দলের নেতারা বলছেন, তার উন্নত চিকিৎসা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts