• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’

Reporter Name / ৩৫৯ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

[ad_1]

এবারের ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসেছে আসিফ আকবরের নতুন এ গানে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

আসিফের এ গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর অসাধারণ কথার গানটিতে সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে দৃশ্যধারণ করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে যাবে আসিফ আকবরের সাথে মডেল মৌরী মাহদীর অনন্য এক রসায়ন।

ভালোবাসা দিবসের নতুন এ গান নিয়ে আসিফ আকবর জানালেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দার সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়নতো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category