• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি শ্রম, তবুও কর্মী নিয়োগে বারবার বাধা ফতুল্লায় একইরাতে ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২ আওয়ামীলীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে: সানি নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্বাধীনতা দিবসে ডিসপ্লেতে হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের দ্বিতীয় স্থান অর্জন আপনি জানেন কি? বাড়িতে বসে অনলাইনে কাজ করে প্রতি মাসে আয় করা সম্ভব! রাজনীতি ও সংস্কৃতির সেতুবন্ধন সামসুদ্দিন আহমেদ এছাক এর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট, কনে উদ্ধার

বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর বেলাবো উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ভাঁওয়ালের চর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বেবী আক্তার অভিযোগ করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে তার ছেলের সঙ্গে একই গ্রামের আশিকের ঝগড়া হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছিল।

কিন্তু গত শনিবার আশিক ও তার সহযোগীরা স্কুল মাঠ থেকে ডেকে নিয়ে তার ছেলেকে বেধড়ক মারধর করে। এরপর তারা বেবী আক্তারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন তিনি। এছাড়াও বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে ঘটনার বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts