• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বেলাবতে বীর মুক্তিযোদ্ধা কৃষকনেতা কমরেড নূরুল ইসলাম স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর বেলাবোতে বীর মুক্তিযোদ্ধা এবং মেহনতি মানুষের আজীবন লড়াইয়ের সারথি কমরেড নূরুল ইসলামের স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্ৰামে প্রয়াত নেতার নিজ বাড়ির সামনে এই শোক ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বেলাব উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির বেলাব থানা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ জহির চন্দন।
শোক সভায় বক্তারা তাঁর জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, “কমরেড নূরুল ইসলাম ছিলেন আদর্শের এক মূর্ত প্রতীক। একাত্তরের রণাঙ্গনে দেশমাতৃকার জন্য লড়েছেন তিনি। তেমনি যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে আমৃত্যু লড়েছেন কৃষক ও শ্রমিকের অধিকার আদায়ে। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি শোষিত ও বঞ্চিত মানুষের এক অকৃত্রিম বন্ধুকে।
আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কৃষক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, গণমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মেহনতি মানুষ। সভার শুরুতেই প্রয়াত কমরেডের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকের এই মঞ্চে বক্তাদের স্মৃতিচারণে বারবার উঠে আসে নূরুল ইসলামের সাদামাটা জীবন যাপন এবং মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথা। কমরেড নূরুল ইসলামের প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। তবে তাঁর রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের চেতনা বেলাব উপজেলার প্রতিটি মেহনতি মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণমুক্ত সমাজ গড়ার লড়াই আরও বেগবান করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
উল্ল্যেখ্য, গত ৮ মার্চ ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন বেলাব থানা কমিউনিস্ট পার্টির এই বলিষ্ঠ সদস্য।আলোচনা সভা শেষে প্রয়াত এই কৃষক নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। ###



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category