• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার পল্লী বিদ্যুৎ ও নেসকোর ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন – IPCSBDPress নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, দুই ভাগ্নে আটক সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী বন্দরে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Reporter Name / ১০১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা আগামীকাল বুধবারও বন্ধ থাকবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা ও ফল ঘোষণায় দেরি হওয়ায় বুধবারও ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে তিন দফায় নির্বাচনকেন্দ্রিক ছুটিতে পরিবর্তন এনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম দফায় নির্বাচন উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ছুটি রেখে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।

তবে লম্বা এ ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি অথবা বেড়াতে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছিলেন অনেক প্রার্থী। কেউ কেউ এ ছুটি বাতিলের দাবি তোলেন। কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে ছুটি বাতিলের দাবিও জানান।

শিক্ষার্থীদের দাবির মুখে প্রথমে একদিন ছুটি কমিয়ে তিনদিন রাখা হয়। তাতেও শিক্ষার্থীরা আপত্তি জানালে শুধু ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts