• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ

বিশ্ব রেডক্রিসেন্ট দিবসে চুনকা পাঠাগারে ‘স্বপ্নকুঁড়ি’র স্টলে দর্শনার্থীদের ভিড়

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

[ad_1]

বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে  বৃহস্পতিবার (৭ মে) নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে প্রতিবন্ধি শিশুদের নিয়ে সামাজিক সংগঠন ‘স্বপ্নকুঁড়ি’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। সকাল থেকে স্বপ্নপুরীর এই বিশেষ স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যনীয়। বিকেল গড়িয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এড. আলহাজ্ব আবুল কালাম ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ স্টলটি পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্টল পরিদর্শন করে প্রতিবন্ধি শিশুদের হাতে তৈরী বিভিন্ন জিনিসপত্র দেখে এমপি এড. আলহাজ্ব আবুল কালাম বিশেষ প্রশংসা করেন। স্বপ্নকুঁড়ি সংগঠনের উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ   জ্ঞাপন করে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার আগ্রহ ও চেষ্টা সবার থাকেনা। স্বপ্নকুঁড়ি’র উদ্যোক্তারা মানবিক দিক দিয়ে অনেক খানি এগিয়ে গেছে। আমাদের সবার উচিৎ এমন মহতি উদ্যোগকে সহায়তা করা।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ তাঁর স্ত্রীকে সাথে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন। তিনি স্টলটি ঘুরে দেখে খুশি হন। এবং উদ্যোক্তাদের আরো উৎসাহিত করেন। এ সময় তাঁর স্ত্রী প্রতিবন্ধি শিশুদের তৈরী কিছু উপকরণ কিনেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুও কিছু প্রডাক্ট কিনে সকলকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবিকুন নাহার রিয়া, মো: বশির ইমাম মাহিন, আজমান হোছাইন, মো: মাশরাফি আলম নাফি, মাশরাফি নুর প্রিয়ান, শাখাওয়াত হোসেইন তাসিন ও সাদমান সাদিত।

স্বপ্নকুোড়ি’র উদ্যোক্তারা জানান, এই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। আপাতত ১০ জন প্রতিবন্ধি  শিশু নিয়ে কাজ করছে। রেডক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে ১০ জন প্রতিবন্ধি জিপসাম পাউডার দিয়ে বিভিন্ন শোপিস তৈরী করেছে। যেমন : মাসরুম, শামুক, বিভিন্ন আকারের ফুল ও পাতা। স্টলটিতে প্রদর্শিত হওয়া শোপিসগুলো সকলের নজর কেড়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category