• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বিমানবন্দরে রোনান-মাহিনদের ফুলেল অভ্যর্থনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

[ad_1]

ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ দল শনিবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে দেশে ফিরে এসেছে। তাদের আগমনের আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

দেশের খেলাধুলার এই নতুন অভিভাবক ফুল দিয়ে দলের কোচ, খেলোয়াড় ও অন্য কর্মকর্তাদের অভ্যর্থনা জানিয়েছেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ছাদখোলা বাসে করে নেওয়া হয় রাজধানীর হাতিরঝিলে। সেখানে তাদের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল শনিবার মালদ্বীপে যুব সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ এর আগে ২০২৪ সালেও এই ট্রফি জিতেছিল।

বাংলাদেশের ইসমাাইল হোসেন মাহিন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। বাংলাদেশ গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে ও ভারতের বিপক্ষে ড্র করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে নেপালকে হারায় ১-০ গোলে। ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য শেষ হলে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শিরোপা ধরে রাখে লাল-সবুজের জার্সিধারীরা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category