• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে-কৃষিবিদ শাহাদাত হোসেন

Reporter Name / ২৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

[ad_1]

স্টাফ রিপোর্টার : নির্বাচনে জনগনের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ শাহাদাত হোসেন বিপ্লব। নরসিংদীর বেলাবোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার (১৬ আগষ্ট) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বিল্লাল মিয়ার সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোঃ শাহাদাত হোসেন বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খ.ম. কামরুল ইসলাম, কৃষকদল নরসিংদী জেলা শাখার যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন কমল ,কৃষকদল নরসিংদী জেলা কমিটির সদস্য মোস্তফা কামাল, বিএনপি নেতা সালাম পাঠান, কৃষকদল মনোহরদী উপজেলার সহ-সভাপতি মোঃ সুরুজ মিয়া,মনোহরদী উপজেলা কৃষকদলের যুগ্ম আহবাযক কামরুল হাসান রোমেল, নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন’সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts