• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মোসা. খাদিজা আক্তার (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১ মে শুক্রবার ভোর ৬টার দিকে বন্দর থানার ফরাজিকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি মোসা. খাদিজা আক্তার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চিংগাখালী এলাকার বাসিন্দা। বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ জামালের গ্যারেজ এলাকায় বসবাস করত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-খ জোনের ওসি মো. সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় এক নারী সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী কনস্টেবলের সহায়তায় তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১২টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেফতার খাদিজা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বন্দর ও ফতুল্লা থানায় ৮টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category