• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বন্দরে ডাকাত দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তালতলা এলাকায় টহলরত পুলিশের সঙ্গে একটি ডাকাত দলের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত রাত্রীকালীন টহল (কিলো নাইট ডিউটি) পরিচালনা করছিলেন। এ সময় তালতলা এলাকায় ওৎ পেতে থাকা কথিত ডাকাত সর্দার মামুনের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল পুলিশের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরে পুলিশ পাল্টা ধাওয়া দিলে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এতে কোনো পুলিশ সদস্য বা অন্য কেউ আহত হননি।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান শিপলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত টহলের সময় ওৎ পেতে থাকা একটি দল পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগে গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে কথিত ডাকাত সর্দার মামুনের সহযোগী ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বন্দর থানার একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।

তবে পুলিশের ওপর হামলার এ ঘটনায় এখন পর্যন্ত পৃথক কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category