• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বন্দরে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

[ad_1]

গণহত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে বন্দরে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে বন্দর থানার সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে নির্মিত বধ্যভূমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় “যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এ বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না” শীর্ষক ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। প্রথমে বধ্যভূমিতে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত সবাই নীরবতা পালন করে শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক স্মৃতিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনির সুপান্ত। অনুষ্ঠানে বক্তারা বন্দর গণহত্যার ভয়াবহতা স্মরণ করে বলেন, স্বাধীনতার ইতিহাসে এ ধরনের নির্মম ঘটনার স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী নাসির, বীর মুক্তিযোদ্ধা আশরাফ খান, সমমনা উপদেষ্টা দুলাল সাহা, ভবানী শংকর, প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আব্দুল হাই শরিফ এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category