• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

বছর না ঘুরতেই ভেঙ্গে গেল রাস্তা।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

  • বছর না ঘুরতেই ভেঙ্গে গেল রাস্ত।
    মো হিমেল মিয়া।
    মনোহরদী উপজেলা প্রতিনিধি।

    নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে অনেক প্রতীক্ষিত একটি রাস্তা যা যুগ যুগ

    ধরে মানুষের প্রয়োজন পূরণে অপরিহার্য ছিল। পাইকান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চন্ডিতলা পর্যন্ত ২.৬ কিলোমিটার ২০২৩ এর শেষের দিকে মনোহরদী থানা এলজিইডি এর অধিনে রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়। রাস্তাটির কাজ সম্পন্ন হলে অনেক গুলো গ্রামের মানুষ এর সন্তুষ্টি প্রকাশ করেন। এবং আনন্দ উপভোগ করেন। দীর্ঘ ২.৬০০ কিলোমিটার রাস্তাটি আগে যেখানে পায়ে হেটে অধিক সময় নিয়ে পাড়ি দিতে হতো রাস্তাটি নির্মাণের পর অল্প কিছু সময়ে পাড়ি দেওয়া সম্ভব হয়। তাতে করে সকল মানুষের দৈনিক কাজ সহজ হয়।কিন্তু ২০২৩ পাড়ি দিতেই ২০২৪ ইং বৎসরটিতে কিছু অসাধু ব্যক্তিবর্গ ইট ভাটার মাটি কাটার জন্য রাস্তাটি ব্যবহার করতে থাকে। এতে করে অতি অল্প সময়ে রাস্তাটি ভেঙ্গে ফেলে। খোঁজ নিয়ে জানা যায় কাছাকাছি থাকা ইট ভাটার মালিক কিরণ সাহেবের ভাটায় মাটি নেওয়া হয়। সেখানে মাটি কাটার জন্য মধ্যস্থতা করেন বড়চাপা গ্রামের নামা পাড়ার নাজমুল ও উক্ত ভাটার অন্য আর একজন শেয়ার মোহাম্মদ খোরশিদের বড় ছেলে রুপালী মেম্বার। ওদের এহেন কর্মকান্ডে এলাকার জনসাধারণ খুবি মর্মাহত। তাদের বিরুদ্ধে কেও বাধা দিতে গেলে পরতে হয় বিপদে। তারা বড় বড় নেতার পাওয়ার দেখিয়ে বিকলাঙ্গ সহ প্রাণ নাশের হুমকি দেয়। এবং সামাজিক ভাবে অনেক হেনস্তার শিকার করেন।সকল মানুষ তাদের বয়ে চুপ করে থাকেন। যদিও চোখের সামনে অনেক বড় বড় অন্যায় হতে দেখে। এলাকা বাসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি করছেন যেন এমন দুর্দশা থেকে মুক্তি মিলে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় মেরামতেরও প্রয়োজন এবং ভাঙ্গা রোদ করা প্রয়োজন। মনোহরদী উপজেলার এলজিইডির বিশেষ নজরদারি আওতায় আনার জুর দাবি জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category