• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ফতুল্লার গাবতলীেত মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

Reporter Name / ৭০ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের গাবতলী এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) বাদ জুম্মা গাবতলী বাইতুল মোকাদ্দাস জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম জীবন।

 

মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম জীবন বলেন, “আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ হয়েছে যে গাবতলী-ইসদাইর এলাকার সাধারণ মানুষ আর কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস ও মাদক কর্মকাণ্ড সহ্য করবে না। আমরা এই মিছিলের মাধ্যমে প্রশাসনের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাই—অবিলম্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হবে।”

 

তিনি আরও বলেন, “যদি প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে এবং কোনো মাদক ব্যবসায়ী জনরোষের শিকার হয়ে গণপিটুনিতে নিহত হয়, তবে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এরপরও যদি এলাকায় মাদকের আস্তানাগুলো বহাল থাকে, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে থানা ঘেরাও কর্মসূচিও পালন করা হবে।”

 

পরে বিক্ষোভ মিছিলটি গাবতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category