• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

Reporter Name / ৯৯ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে প্রায় ৪০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানীনগর এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।

 

তিতাস গ্যাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, রাব্বানীনগর এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় শতাধিক বাড়িতে স্থাপিত প্রায় ৪০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রেগুলেটর ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান তিনি।

 

পরে জালকুঁড়ি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট-এর অবৈধ গ্যাস সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযানে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category