• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি: না’গঞ্জে ১১ দলীয় জোট সিদ্ধিরগঞ্জে হাইব্রিড নেতাদের আধিপত্য বিস্তারে দলের ভাবমূর্তি ক্ষুন্ন, তৃণমূলে ক্ষোভ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেপ্তার – IPCSBDPress ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত ফতুল্লায় শিক্ষার্থী গুলিবিদ্ধের ঘটনায় খেলাফত ছাত্র মজলিসের ক্ষোভ মনোহরদীতে, বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এবার হল থেকে বহিষ্কার হলেন নারী হেনস্তকারী সেই ঢাবি শিক্ষার্থী ১০ দিন পর মুক্তিপণ দাবি নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণার মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন – IPCSBDPress

ফতুল্লায় শিক্ষার্থী গুলিবিদ্ধের ঘটনায় খেলাফত ছাত্র মজলিসের ক্ষোভ

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন


ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে ১০ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী ইমরান গুলিবিদ্ধ হওয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহানগর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি এক যৌথ বিবৃতিতে বলেন, একজন নিষ্পাপ শিশু যখন মাদরাসা থেকে বাড়ি ফিরছিল, তখন রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের বুলেটের লক্ষ্যবস্তু হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ যদি সে মাদরাসা শিক্ষার্থী না হয়ে অন্য কেউ হতো, তবে কি প্রশাসন এভাবে নিশ্চুপ থাকতো? শুধু মাদরাসা শিক্ষার্থী হওয়ার কারণেই কি তার রক্তের আজ কোনো মূল্য নেই?

 

নেতৃদ্বয় আরও বলেন, সন্ত্রাস ও ক্ষমতার দম্ভকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে এভাবে অস্ত্রের ব্যবহার এবং কোমলমতি শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করা চরম পৈশাচিকতা ও নৃশংসতার বহিঃপ্রকাশ। মাদরাসা শিক্ষার্থীর শরীরের প্রতিটি ফোঁটা রক্ত অত্যন্ত মূল্যবান। ছাত্র সমাজ এ ধরনের অন্যায় আর মেনে নিবে না।

 

অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবী জানান।

নেতৃবৃন্দ আল্লাহ তায়া’লার দরবারে গুলিবিদ্ধ শিশু ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts