• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণার মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন – IPCSBDPress ফতুল্লায় মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষোভ কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট, যাত্রীদের ভোগান্তি গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে: সেতুমন্ত্রী ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ রুয়েট শিক্ষার্থীর আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসে দ্বিতীয় স্থান অর্জন – IPCSBDPress বাংলাদেশে আইপিএল সম্প্রচারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বিমান উড়ানো গেম খেলেই আয় করুন প্রতিদিন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার কথা রাখেনি: আসিফ মাহমুদ

ফতুল্লায় মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষোভ

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন


ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৃহম্পতিবার (৯ এপ্রিল) বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ হয়ে ১০ বছরের ১ মাদ্রাসা শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন এক বিবৃতিতে বলেন,
ফতুল্লা থানাধীন পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে
এই ন্যাক্কারজনক ঘটনায় ইমরান নামে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং আরও ২ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।

আমরা মনে করি রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার এই সংস্কৃতি চরম অমানবিক ও বর্বরতার শামিল। একটি নিষ্পাপ শিশুর রক্ত আজ প্রমাণ করে দলীয় কোন্দল কতটা ভয়াবহ রূপ নিতে পারে।

অতএব, আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অবৈধ অস্ত্র উদ্ধার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

সাথে সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেও এই ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই নিজেদের অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব।

আমরা সকলকে সংযম ও শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts