• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

ফতুল্লায় ভাবিসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়েছে মাদকাসক্ত দেবর

Reporter Name / ৯৭ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকাসক্ত যুবক  তার ভাবি, ভাতিজা ও ভাতিজীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে।  আহতদের উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 সোমবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার ফতুল্লার গাবতলী এলাকায় আমেনা গার্মেন্টসের পাশের গলির তোফাজ্জলের বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় স্থানীয়র জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেবর আব্দুল মালেককে (২৪) গ্রেফতার করে। আহতদের মধ্যে প্রতিবেশী নারীসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে আব্দুল মালেক বাসায় খেতে আসে। এ সময় তার ভাবী তাকে বারবার গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বলেন। কিন্তু মালেক এতে চরম বিরক্ত হয় এবং ভাবী আবারও তাকে গোসল করার জন্য জোরাজুরি করলে মালেক হঠাৎ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রান্নাঘর থেকে ধারালো বটি এনে তাঁর ভাবীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মায়ের এমন অবস্থা দেখে তাঁর দুই শিশু কন্যা (মালেকের দুই ভাতিজি) চিৎকার ও কান্নাকাটি শুরু করলে পাষণ্ড মালেক তাদেরও বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ঘর থেকে তীব্র হৈচৈ এবং বাচ্চাদের কান্নাকাটির শব্দ শুনে পাশের ঘর থেকে প্রতিবেশীরা উদ্ধারের জন্য ছুটে আসেন। এ সময় মালেক আরও উগ্র হয়ে ওঠে এবং এক প্রতিবেশী নারীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ওই নারীকে বাঁচাতে তাঁর ছেলে এগিয়ে আসলে মালেক তাকেও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দিয়ে মারাত্মকভাবে আহত করে। এভাবে মালেকের তান্ডবে শিশুসহ মোট ৫ জন রক্তাক্ত জখম হন।

পরে প্রতিবেশীরা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে মালেককে উদ্ধার করে। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মালেককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্ত (ওসি) আনোয়ার জানান, “প্রাথমিকভাবে জানা গেছে আটককৃত আব্দুল মালেক চরম মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত (মাথায় সমস্যা আছে)। পারিবারিক সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে সে ভাবী, দুই ভাতিজিসহ প্রতিবেশী আরও দু’জনসহ মোট ৫ জনকে কুপিয়ে ও কামড়ে জখম করেছে। তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category