• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

ফতুল্লায় কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হয়ে স্কুল ছাত্রী নিখোঁজ

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও তানিশা (১৫) নামে এক স্কুলছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে তার বান্ধবী রিয়ামনিও নিখোঁজ রয়েছে। ঘটনাটি ফতুল্লার ভুইগড় এলাকায়।

নিখোঁজ তানিশা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে তানিশা কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ভুইগড় এলাকার মাসুদ মেম্বারের অফিস সংলগ্ন নিজ বাসা থেকে বের হয়। এ সময় সে তার বান্ধবী রিয়ামনির সঙ্গে রিকশাযোগে রওনা দেয়। তানিশার বাবা আসলাম নিজেই তাকে রিকশায় তুলে দেন।

এরপর থেকে তানিশা ও রিয়ামনির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এ ঘটনায় তানিশার বাবা আসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের পক্ষ থেকে যে কেউ তাদের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category