• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

প্রতিবন্ধী স্কুলের অর্থলুট করে আয়া’কে নিয়ে পালালেন সাবেক সভাপতি, বাংলাদেশ প্রতিবন্ধী লীগের সেক্রেটারি।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নরসিংদীতে প্রতিবন্ধী স্কুলের অর্থলুট করে আয়া’কে নিয়ে পালালেন সাবেক সভাপতি, বাংলাদেশ প্রতিবন্ধী লীগেরসেক্রেটারি!

মনোহরদী উপজেলা প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী প্রতিবন্ধী স্কুলের বিরুদ্ধে মিথ্যাচার ও অর্থলুটের প্রতিবাদে সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিবন্ধী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও পরিচালনা পরিষদ। রবিবার দুপুরে মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোহরদী প্রতিবন্ধী কল্যান সংস্থার মহাসচিব মো: ইকবাল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান খান, যুগ্মসচিব কাজী আমিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. তাইজুদ্দিন ফরাজি, মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মো. তোতা মিয়াসহ ভোক্তভোগী শিক্ষক কর্মচারীরা।

এসময় তারা বলেন, ইউসুফ হাসান একজন প্রতারক ও নারীলোভী। স্কুলে কর্মরত নারীদের সে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এছাড়াও প্রতিষ্ঠানে থাকাকালীন বিদ্যালয়ের একটি মোটর সাইকেল, তিনটি টিভি, তিনটি ফ্রীজ, ২৮ টি আবাসিক বেড সহ ১৭ লক্ষ টাকার অর্থ লুট করে। এছাড়াও প্রতারক ইউসুফ হাসান বাংলাদেশ প্রতিবন্ধীলীগের সাধারণ সম্পাদক কার্ড দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে ৩ থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ করে। সভাপতি থাকাকালে স্কুলের আয়া কারিমা বেগমের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন ইউসুফ। হাতেনাতে ধরা পড়লে অর্থ আত্মসাৎ করে কারিমাকে নিয়ে পালিয়ে যায় ইউসুফ। ইতিপূর্বে তার নামে ৮ টি মামলা ও ৪ টি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category