• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭৬ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

Reporter Name / ২৩০ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ১ লাখ ৭৬ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। নির্দিষ্ট সময়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৩ নভেম্বর রাত ১২টার পরপর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন, যা চলবে একই সময় পর্যন্ত।

যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে– দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।  এসব দেশ থেকে মোট নিবন্ধন করেছেন (সন্ধ্যা ৭.১০ মিনিট পর্যন্ত) ১ লাখ ৭৬ হাজার ৪১১ জন প্রবাসী। নিবন্ধনকারীদের পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮৪ জন এবং ১৮ হাজার ৩৩৭ জন নারী ভোটার। 

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে ৩০ হাজার ২১২ জন, যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৯১২ জন, সিঙ্গাপুরে ১০ হাজার ৫৩৪ জন, যুক্তরাজ্যে ৯ হাজার ৭৫৯ জন, মালয়েশিয়া ৯ হাজার ৪৭৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪৩৭ জন, কানাডায় ৯ হাজার ৩ জন,  সংযুক্ত আরব আমিরাত ৮ হাজার ৭৭৫ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৭১৬ জন, কাতার ৭ হাজার ১৬৬ জন, জাপানে ৬ হাজার ৮৯০ জন, ইতালি ৬ হাজার ৪৬৯ জন, ওমান ৬ হাজার ৪৩১ জন,দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭৬০ জন, মালদ্বীপ ৩ হাজার ৭২০ জন, ফ্রান্স ৩ হাজার ১৯৩ জন, পর্তুগাল ২হাজার ৯০২ জন, কুয়েত ২ হাজার ৭৯৬ জন, জার্মানি ২ হাজার ৪৭৬ জন, চীনে ১ হাজার ৮৬৯ জন, বাহরাইন ১ হাজার ৩৭৭ জন, স্পেন ১ হাজার ২৬৯ জন ভোটার রয়েছেন।

সৌদি আরবের প্রবাসীরা ৪ থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর, মধ্য প্রাচ্যের সৌদি আরব বাদে অন্যান্য দেশের প্রবাসীরা ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। এছাড়া বাংলাদেশে বসবাসরতরা (ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি ও অন্যান্য দেশে বসবাসরত ভোটাররা) ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোটার টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts