• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

পি আর হলো পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা–গয়েশ্বর চন্দ্র রায়

Reporter Name / ৫১২ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

[ad_1]

বাণী রিপোর্ট :  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়। তার মানে এই না লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৭ বছর ধরে আন্দোলন চলছিলো। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছিল। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কি জনসম্মুখে বলতে হবে।

তিনি শনিবার (১৯ জুলাই) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থ্যতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায়, প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে। পি.আর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভাল হলেও আমাদের দেশে এটা কোন সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পি আর হলো পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপর যুগ্ম মহাসচি ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটর সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts