• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

পা ভেঙে গেছে বার্সার তিনবারের ব্যালন ডি’অরজয়ী তারকার

Reporter Name / ৩২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

[ad_1]

অনুশীলনের সময় পায়ের ফিবুলা অস্থি ভেঙে গেছে স্পেনের তারকা মিডফিল্ডার আইতানা বোনমাতির। এই চোটের কারণে দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হতে পারে তার।

মঙ্গলবার মাদ্রিদে জার্মানির বিপক্ষে উয়েফা নেশনস লিগের ফাইনালের দ্বিতীয় লেগের আগে অনুশীলনে তিনি পায়ের ফিবুলা ভেঙে ফেলেছেন বলে রোববার নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

২৭ বছর বয়সী তিনবারের ব্যালন ডি’অরজয়ী বোনমাতি এখন তার ক্লাব বার্সেলোনায় ফিরবেন। সেখানে আরও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন। তবে ক্লাব সূত্রে জানা গেছে, যদি অস্ত্রোপচার প্রয়োজন না হয় তবে তিনি প্রায় দুই মাসের মধ্যেই ফিরতে পারেন। অস্ত্রোপচার করতে হলে আরও বেশি সময় লাগতে পারে।

বোনমাতির চোটের খবর এসেছে জার্মানির বিপক্ষে স্পেনের গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র দুই দিন আগে। প্রথম লেগে জার্মানির মাঠে ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। নেশনস লিগ শিরোপা ধরে রাখতে লা রোজারা ইতোমধ্যেই বড় ধাক্কা খেয়েছে অন্য এক গুরুত্বপূর্ণ মিডফিল্ডার, পাত্রি গুইহারোর চোটের কারণে। ফলে কোচ সোনিয়া বারমুদেজকে মাঝমাঠে নতুন সমাধান খুঁজতে হচ্ছে।

বার্সেলোনার জন্যও বোনমাতির অনুপস্থিতি বড় ক্ষতি। বিশেষ করে গুইহারো ইতোমধ্যেই চোটে বাইরে থাকায় সমস্যাা আরও বেড়েছে। এই মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে বোনমাতি করেছেন ৬ গোল এবং ৪ অ্যাসিস্ট।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category