• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পাকিস্তানকেই পেল শ্রীলঙ্কা

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন


শেষ ওভারে জেতার জন্য পাকিস্তানের দরকার ছিল ১০ রান। কিন্তু সেটি চেজ করা সম্ভব হয়নি। শ্রীলঙ্কার দুশমন্থ চামিরার নৈপণ্যে স্বাগতিক অধিনায়ক সালমান আলি আগা নিতে পেরেছেন মাত্র ৩ রান। অথচ শেষ ওভারের আগে তিনি অপরাজিত ৪২ বলে ৬২ রানে। এই এই সময় আউট হয়েছেন ফাহিম আশরাফ। ৬ রানের পরাজয়টা তাই হতাশাজনক ফাইনালের আগে।

এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল জিম্বাবুয়েও। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান হারে তাদের সকল আশা নিভে গেছে। দারুণভাবে ম্যাচ টেনে আনার পরও শেষ করতে পারেননি সালমান। ৪৪ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২৯ রানে ২ উইকেট হারানোর পর মাঠে নেমেছিলেন তিনি। শাহিবজাদা ফারহান ৯ ও রানের খাতা খোলার আগেই চামিরার শিকার হন।

সাইম আইয়ুব (২৭), ফখর জামানও (১) দ্রুত ফিরে গেলে ৪৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। ৫৬ রানের জুটি গড়ে সালমানকে সঙ্গ দেন ৩৩ রান করা উসমান খান। কিন্তু তিনিও বিদায় নেন দলীয় ৯৯ রানে। ফলে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। তবে এরপর খেলা জমে যায় সালমান ও নওয়াজের ৭০ রানের জুটিতে। ১৬৯ রানে ২৭ রান করে নওয়াজ আউট হলেও তখন জয় থেকে ১৬ রান দূরে পাকিস্তান, হাতে ছিল ১০ বল। সেই ওভারে মোট ১২ রান তোলার পরও দুশমন্থ চামিরার শেষ ওভারের ১০ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনাল নিশ্চিত করা দলটি।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন চামিরা। ইশান মালিঙ্গা দুটি ও ১ উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে, পাকিস্তানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ওপেনার কামিল মিশারার ঝোড়ো ৭৬, কুশল মেন্ডিসের ৪০ ও জানিত লিয়ানেজের ২৪ রানে ৫ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

পাকিস্তাবের আবরার আহমেদ দুটি, একটি করে উইকেট পান সালমান মির্জা ও সাইম আইয়ুব।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts