• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা

পলাশে জিনারদী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন


মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদে মাদক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী। তিনি বলেন, “মাদক প্রতিরোধ শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। মা-বাবাকে অবশ্যই সন্তানদের চলাফেরা ও সঙ্গী-সাথীর বিষয়ে সচেতন থাকতে হবে। দল-মত নির্বিশেষে একসাথে কাজ করলে জিনারদী ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে গড়ে উঠতে পারে।”

সভাপতির বক্তব্যে জিনারদী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ রাকীন মাশরুর খান বলেন, “মাদক একটি জাতীয় ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মনির হোসেন। তিনি বলেন, “পলাশ থানায় যোগদানের পর থেকেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও অন্যান্য অপরাধ দমনে কাজ করছি। এ ক্ষেত্রে ইউনিয়নবাসীর সহযোগিতা অপরিহার্য।”

এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিতভাবে কমিটির কার্যক্রমের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন ফিরোজ মোল্লা সভাপতি জিনারদী ইউনিয়ন বিএনপি, মোঃ মাসুদ খান যুগ্ম আহ্বায়ক যুবদল পলাশ থানা, মোঃ মোস্তফা কামাল সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন বিএনপি, আরিফুজ্জামান মিয়া সাধারণ সম্পাদক জামায়াতে ইসলাম জিনারদী ইউনিয়ন, মাওলানা আমজাদ হোসেন সভাপতি ইসলামী ঐক্যজোট জিনারদী ইউনিয়ন, বিজয় বণিক সাবেক সভাপতি কালী মন্দির জিনারদী ইউনিয়ন, কাউসার সরকার সাংগঠনিক সম্পাদক যুবদল জিনারদী ইউনিয়ন, শিক্ষক নাসির উদ্দিন, নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল কবির, সাংবাদিক নাজমুল হাসান, রাজু আহমেদ সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন যুবদল, মেহেদী খান যুগ্ম আহ্বায়ক পলাশ থানা ছাত্রদল প্রমুখ।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, জিনারদী ইউনিয়নকে মাদকের থাবা থেকে রক্ষা করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts