• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার – IPCSBDPress

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:২৭ অপরাহ্ণ | জুন ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণা জেলা পুলিশের পেশাদারিত্ব,দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. শামছুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।জানা যায়, সম্প্রতি মোঃ শামছুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে গেলে বিষয়টি নেত্রকোণা জেলা পুলিশের নজরে আনা হয়।অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।তথ্যপ্রযুক্তি সহায়তায় এএসআই আমিনুল ইসলাম-এর আন্তরিকতা,দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়।

পরে গত রবিবার (২১ জুন ২০২৬) উদ্ধারকৃত মালামাল আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।এ সময় মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ শামছুল হক জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম এবং উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, নেত্রকোণা জেলা পুলিশ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে অত্যন্ত নিষ্ঠা,সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।হারানো সম্পদ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার মতো মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।

সচেতন মহলের মতে,পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে নেত্রকোণা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।হারানো মোবাইল  উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় এমন উদ্যোগ পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category