• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা – একুশের কাগজ

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

[ad_1]

খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের নীলফামারীতে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

‘ক্রীড়াঙ্গন সৈয়দপুর’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে আগামী দিনের সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজিয়ে তোলার নানা পরিকল্পনার কথা উঠে আসে।

নীলফামারীতে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলায়েন, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের রবিউল হক রুবেল, রোহানুদ দৌলা বর্ষণ ও নূর আলম সাদ্দাম, জাতীয় ডিজেবল ক্রিকেট দলের ইমরান গোপী, জাতীয় ‘এ’ দলের সাবেক ক্রিকেটার মোক্তার সিদ্দিকী, অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের মহিউদ্দিন রানু, সাবেক জাতীয় ফুটবলার আবুল কালাম আজাদ, ফুটবলার হাবিবুর রহমান নোলক, জসিম উদ্দিন, ওমর ফারুক এবং জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববিতা রানী রায়সহ জাতীয় দলের খেলোয়াড় আইরিন খাতুন, অন্তর রায় ও মো. রাব্বি মন্ডল উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য দেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক ফুটবলার আবুল কালাম আজাদ, মোকসেদ আলী ও আব্দুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় আবুল কাশেম।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category