• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

[ad_1]

অনেক বছর ধরেই বড়পর্দায় খুব বেছে বেছে কাজ করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কাজের সংখ্যা কমলেও তাকে ঘিরে দর্শকদের আগ্রহে কখনোই ভাটা পড়েনি। বরং গত কয়েক বছর ধরে তার ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন গুঞ্জন ও কাটাছেঁড়া চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব নিয়ে দীর্ঘদিন নীরব ছিলেন এই তারকা দম্পতি।

তবে সম্প্রতি ঐশ্বরিয়াকে নিয়ে করা এক মন্তব্যে সেই নীরবতা ভাঙলেন অভিষেক বচ্চন। আর তাতেই নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।

সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের পর বলিউডে পা রেখে অল্প সময়ের মধ্যেই প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন ঐশ্বরিয়া। কর্মজীবনের এক পর্যায়ে এসে স্বেচ্ছায় কাজের গতি কমান তিনি। বিষয়টি নিয়ে কখনোই নিরাপত্তাহীনতায় ভোগেননি বলে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। ঐশ্বরিয়ার ভাষায়, “আমার মেয়েকে বড় করার দায়িত্ব রয়েছে। পাশাপাশি স্বামীকে সময় দেওয়াও গুরুত্বপূর্ণ। তাই এসব নিয়ে আমার মনে কোনো দ্বিধা কাজ করে না। জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি আলাদা।”

অভিনয়ে ফিরলেও ঐশ্বরিয়া কাজ করছেন অত্যন্ত বেছে বেছে। সর্বশেষ ২০২৩ সালে তাকে দেখা গেছে আলোচিত সিনেমা ‘পোন্নিয়ান সেলভান ২’-এ। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয় দর্শক ও সমালোচকদের কাছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটাগরিকদের একাংশ অভিষেককে উদ্দেশ্য করে মন্তব্য করেন, ঐশ্বরিয়া যেন আরও বেশি সিনেমায় কাজ করেন-সে বিষয়ে তিনি যেন ‘অনুমতি’ দেন।

এমন মন্তব্যের জবাবে অভিষেক স্পষ্ট করে বলেন, “আমি ওকে অনুমতি দেওয়ার কেউ নই। ও নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। যে কাজ করতে ও ভালোবাসে, সেখানে আমার অনুমতির প্রশ্নই নেই।”

অভিষেকের এই বক্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই তার এই অবস্থানকে সাধুবাদ জানিয়ে মন্তব্য করছেন, স্ত্রীর স্বাধীনতা ও সিদ্ধান্তকে সম্মান করার ক্ষেত্রে অভিষেক একজন আদর্শ স্বামী। দাম্পত্য নিয়ে তার এই পরিণত মনোভাবেই মন জয় করেছেন নেটাগরিকদের।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category