• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: প্রতিমন্ত্রী পুতুল দেশে মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারীরা: আইনমন্ত্রী মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহুদিনের: মির্জা আব্বাস মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন মনোহরদীতে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ভেক্যু মেশিন ও ট্রলি জব্দ মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করতে হলে নির্লোভ হতে হবে অনিবন্ধিত সেমাই-জেল তৈরির কারখানাকে লাখ টাকা জরিমানা daraz mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়? বিস্তারিত আপডেট দেখুন

নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

Reporter Name / ২২১ Time View
Update : বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে; এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সংস্কৃতির পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থ উপদেষ্টা।

 

নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। এটি নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ও সহায়তা করবে। তবে কালো টাকার উৎস বন্ধ করতে হলে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন প্রয়োজন।

 

আগামী নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। কোনো রাজনৈতিক দলের একজন নেতা নির্বাচন হবে না বললেই তা বন্ধ হয়ে যাবে না। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।

 

অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হবে। সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন অংশ নিচ্ছে না, তা খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি।

 

এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারি কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে। এই স্কিমে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেয়া হবে। সর্বজনীন পেনশন নিয়ে আরও ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts