• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নাহিদ ইসলাম – দৈনিক নরসিংদীর বাণী

Reporter Name / ৩৭৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

[ad_1]

নিজস্ব সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাঁধাগ্রস্ত করা হয়েছে জানিয়ে নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়া হয়নি। সংস্কারে বাঁধা দেয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, আমরা দাবি থেকে সরে দাঁড়ায় নাই। আমরা আবারও সংগঠিত হয়ে জনগণের এসব দাবি আদায় করে ছাড়ব। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হবো এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে।

তিনি বুধবার (৩০ জুলাই) বিকালে নরসিংদী পৌরসভা চত্বরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আপনারা জানেন যে, অন্তর্তীকালীন সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে, যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের  অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিতাড়িত করেই ছাড়ব। গত ৫ মাসে সারাদেশের মানুষ আমাদের নাগরিক পার্টিকে যে সাড়া দিয়েছেন, আগামী সংসদে আমাদের জয়জয়কার হবে।

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, তাসনিম জারাসহ এনসিপি নেতৃবৃন্দ। বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশে জেলার সব উপজেলা থেকে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এডভোকেট শিরিন আক্তার শেলী বক্তব্য রাখেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts