• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অতিদ্রুত এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার – IPCSBDPress

নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না: আমান

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, যেকোনো ধরনের নাশকতা বা চক্রান্ত করে জাতীয় নির্বাচন থামানো সম্ভব নয়। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের বিকল্প নেই এবং এই নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিযোগ তুলে অমানউল্লাহ আমান বলেন, নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র চালানো হচ্ছে। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা সফল হবে না। গণতন্ত্রকে কখনোই দীর্ঘসময় আটকে রাখা যায় না। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।

বিএনপি নেতাদের গুম-খুনের অভিযোগসহ অতীত রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে অমানউল্লাহ আমান  বলেন, এসব ঘটনার বিচার চলছে এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই ভবিষ্যতেও বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশ নেন। মতবিনিময় সভার আগে আমানউল্লাহ আমান শোভাপুরসহ আশপাশ এলাকার কয়েকটি উন্নয়নাধীন রাস্তার নির্মাণকাজ পরিদর্শন করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts