• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন রাজিব

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে জনাব মাশুকুল ইসলাম রাজিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী তাকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী মাশুকুল ইসলাম রাজিবকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, আবাসন ও নগর ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। নতুন চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজিবের নিয়োগে প্রতিষ্ঠানটির চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category