• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দক্ষিণ শিয়াচরে বেহাল সড়ক পরিদর্শনে এনসিপি নেতা গাফফারী নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁয়ে কোটি টাকার মোবাইল চুরি জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মনোহরদীতে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মোঃ নাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের  বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ফতুল্লায় মাদক দ্রব্য ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৩ মনোহরদীতে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত। মনোহরদীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত মনোহরদীতে বন্য হাতি দিয়ে অভিনব চাঁদাবাজি, অতিষ্ঠ চালক ও ব্যবসায়ীরা ফতুল্লার গাবতলীেত মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন


ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকেরা। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় হলুদ-সবুজ রঙের জোয়ার নামে।

 

সোনারগাঁ উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা হয়ে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। পরে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে এটি শেষ হয়।

 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পরনে ছিল ব্রাজিলের জার্সি, হাতে ছিল প্রিয় দলের পতাকা ও ব্যানার-ফেস্টুন। মহাসড়কজুড়ে সমর্থকদের এমন উপস্থিতি পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

 

আয়োজকেরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে সমর্থকদের একত্রিত করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

 

শোভাযাত্রায় অংশ নেওয়া সজীব নামের এক সমর্থক বলেন, ‘ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিলের নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল আমাদের মুগ্ধ করে। তাই প্রিয় দলকে ঘিরে আনন্দ ভাগাভাগি করতে আমরা একত্রিত হয়েছি।’ আরেক সমর্থক পারভেজ বলেন, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের ভক্ত। দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজনে সামিল হয়েছেন।

 

শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলকে ঘিরে সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

/




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts