
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকা থেকে আরজু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সোমবার দুপুর ১২টার দিকে গাবতলী নতুন বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। আরজু মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে নারায়ণগঞ্জে এসেছিলেন।
নিখোঁজের সময় তার পরনে ছিল মেরুন রঙের শার্ট ও লুঙ্গি। তার বয়স আনুমানিক ৭০ বছর।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ফতুল্লা মডেল থানায় জিডি করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৮৩২৪২২০১০
০১৬০৮৮৮২৫২২
নিখোঁজ ব্যক্তির ছেলে: মো. আল-আমিন
মোবাইল: ০১৭৩২৭৯০৮৭২