• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার এম সার্কেস ও চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—

মনির হোসেন (৪৮), বজলু (৪৫), আফজাল মিস্ত্রী (৪৫), মেহেদী দর্জি (৩৪), খোরশেদ আলম অপু (৩৬) ও সোহেল সরকার (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর থানায় দুটি এবং সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ও মতলব উত্তর থানায় একটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম বন্ধ এবং সংশ্লিষ্ট সদস্যদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category