• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

Reporter Name / ৮৮ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকালে দেশব্যাপি ভূমিসেবা এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে এই মেলার উদ্বোধন করা হয়।

 

ভূমিসেবা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দালালমুক্ত পরিবেশে স্বচ্ছতার সাথে সেবা প্রদান করা।

 

 তিনি আরও বলেন, “মেলায় আগত সেবাগ্রহীতারা তাৎক্ষণিকভাবে ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মৌজা ম্যাপ ও জমির তথ্য যাচাই করতে পারবেন। কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়া হবে। ভূমি নিয়ে নাগরিকদের যেকোনো অভিযোগ সরাসরি আমাদের হেল্প ডেস্কে জানালে দ্রুত সমাধান করা হবে। সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

এর আগে ভূমিসেবা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের খানপুর ৩০০ শয্যা  হাসপাতালের সামনে মেইন সড়ক পদক্ষিণ করে পুনরায় সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ সরকারি দপ্তরের কর্মকর্তা প বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ চলবে আগামী ২১ মে ২০২৬ খ্রি. পর্যন্ত। মেলা চলাকালীন সেবাগ্রহীতারা স্টলে এসে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category