• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিরাজুল মামুন

Reporter Name / ২৫৯ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন স্পষ্ট করে বলেছেন যে, নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসীর ঠাঁই হবে না। বিশেষ করে পরিবহন সেক্টর, ফুটপাত এবং কলকারখানায় যারা দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছিল, তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অঙ্গীকার করেছেন যে, নির্বাচনে জয়ী হলে কলকারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে এবং যাতে কোনো চাঁদাবাজ ও জুট সন্ত্রাসীরা কোনো সমস্যা করতে না পারে সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতিকে সমৃদ্ধ করতে যা যা করা দরকার ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে সে ব্যবস্থাই নেওয়া হবে ইনশাআল্লাহ।

তিনি নারায়ণগঞ্জের প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে, বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। এসব খবর জনগণ পরোয়া করেনা। ১২ তারিখ জনগণ এর উপযুক্ত জবাব দিবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করে তাহলে কোনো দলীয় লেজুড়বৃত্তি নয়, বরং ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য হবে।

৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার দুপুরে থানা পুকুরপাড় ও টানবাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, প্রমুখ।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category