• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

নানা আয়োজনে নারায়ণগঞ্জে বর্ষবরণ

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

[ad_1]

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে উৎসবমুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।
মঙ্গলবার (১৪ এিপ্রল) সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের উদ্যোগে 
জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর উদ্যোগে বের করা হয়েছে  পৃথক  আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল পোশাকে, মুখোশ ও ব্যানার-ফেস্টুন নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরমধ্যে জেলা প্রশাসন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের কেরে। শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন এলাকায় ছিল উৎসবের আমেজ।
জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বরণ করা হয় নতুন বছরকে। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্র ও নজরুল সংগীতসহ বিভিন্ন লোকগান, যা দর্শকদের মুগ্ধ করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।
উৎসবে অংশগ্রহণকারীরা জানান, পুরনো বছরের সব গ্লানি ভুলে নতুন আশায়, নতুন উদ্দীপনায় জীবনকে সাজাতে পহেলা বৈশাখের এই আয়োজন তাদের মাঝে এনে দিয়েছে ভিন্ন এক আনন্দ ও উচ্ছ্বাস।
জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতি জোটের শোভা যাত্রায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, 

সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বর্ষবরণ করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category