• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Reporter Name / ৫৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মোঃ হিমেল মিয়া

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার, ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়ে তিনি সংশ্লিষ্ট নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিলকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন অফিস চত্বরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “নরসিংদী-৪ আসনের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।”
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নির্বাচন অফিস এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category